প্রকাশিত

১৫/১২/২০২৫ ০৬:৪৪:১০ অপরাহ্ন

শিক্ষাঙ্গন

শিক্ষাপ্রতিষ্ঠানে বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযথভাবে পালন হচ্ছে না: নাছির উদ্দিন

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ০৬:৪৪:১০ অপরাহ্ন

ছবি: ।

শিক্ষাপ্রতিষ্ঠানে বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযথভাবে পালন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাকসু নির্বাচনের জন্য ছাত্রদলের প্যানেল ঘোষণার সময় তিনি এ কথা বলেন। নাছির উদ্দিন অভিযোগ করেন, ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় ও স্বাধীনতার তাৎপর্যবাহী দিনগুলো যথাযথ আবহে পালন করা হচ্ছে না।’
সঙ্গে সঙ্গে তিনি চবি উপউপচার্যের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে দাবি করেন, এ ধরনের বক্তব্যের পর তিনি তার পদে থাকার কোনো অধিকার রাখেন না এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত।
এর আগে শাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল সম্মিলিত সাস্টিয়ান ঐক্যের প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। তাতে ভিপি পদে মোস্তাকিম বিল্লাহ, জিএস পদে মারুফ বিল্লাহ, এজিএস পদে জহিরুল ইসলামসহ ২১টি পদে প্রার্থীতা ঘোষণা করা হয়।

শুভ প্রতিদিন/এমকে