ছবি: ।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চূড়ান্ত নিবন্ধন পেয়েছে। এনসিপি’র প্রতীক হিসেবে অনুমোদিত হয়েছে শাপলা কলি।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা গেছে, বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)কেও চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে। তবে বাকি দুটি দলের প্রতীক এখনও চূড়ান্ত হয়নি।
শুভ প্রতিদিন/এমকে