প্রকাশিত

১২/০২/২০২৬ ০৬:৩৯:০৫ অপরাহ্ন

জাতীয়

ভোটগ্রহণ শেষে চলছে গণনা

ভোটগ্রহণ শেষে চলছে গণনা

প্রকাশিত: ১২/০২/২০২৬ ০৬:৩৯:০৫ অপরাহ্ন

ভোটগ্রহণ শেষে চলছে গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর অনেক স্থানে ইতোমধ্যে ভোট গণনা শুরু হয়ে গেছে। দেশের বিভিন্ন স্থানে গণনার জন্য ব্যালট বাক্স নিয়ে যেতে দেখ গেছে।


সারা দেশে এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত দুটি ভোট অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়।


দেশের কয়েকটি স্থানে ভোট গণনার কার্যক্রম শুরু করতে দেখেছেন দেখা গেছে। এই বছরে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে দেওয়া হয়েছে।


সংসদ নির্বাচনের ব্যালট সাদা কালো রঙের, অন্যদিকে গণভোটের ব্যালট গোলাপি রঙের। প্রথমে এই রঙের ব্যালট পেপার আলাদা করা হবে। এরপরে আলাদা আলাদাভাবে গণনা করা হবে।



এইচ বি বা