ছবি: ।
সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হারানপুর গ্রামের বাসিন্দা ও প্রবীণ ব্যক্তিত্ব হরিদাস বনিক পরলোকগমন করেছেন। আজ মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
তিনি সিলেটের দৈনিক ‘শুভ প্রতিদিন’ পত্রিকার দিরাই উপজেলা প্রতিনিধি দিপংকর বনিকের পিতা। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
এদিকে সাংবাদিক দিপংকর বনিকের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সংগঠন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পৃথক বিবৃতিতে তাঁরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শুভ প্রতিদিন/এমকে