প্রকাশিত

০৭/০৩/২০২৬ ০৩:৪৫:২২ অপরাহ্ন

দেশজুড়ে

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

প্রকাশিত: ০৭/০৩/২০২৬ ০৩:৪৫:২২ অপরাহ্ন

ছবি: ।

সরকারি হাসপাতালে দায়িত্বরত ডাক্তাররা সঠিক সময় উপস্থিত থাকছেন কিনা তা দেখতে সরাসরি হাসপাতালে ছুটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।


শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাত সফরে আসেন তিনি। এ সময় তিনি হাসপাতালটির জরুরি বিভাগ, রোগীদের ওয়ার্ডসহ ডাক্তারদের চেম্বারগুলো পরিদর্শন করেন।


স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ১ ঘণ্টা অবস্থান নিয়েও হাসপাতালটিতে অধিকাংশ ডাক্তারদের উপস্থিতি না পেয়ে দুঃখ প্রকাশ করেন। এ সময় রোস্টার অনুযায়ী বেশ কয়েকজন চিকিৎসক ও স্টাফকে কর্মস্থলে অনুপস্থিত দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।


এর আগে গত ৫ মার্চ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সঠিক সময়ে ডাক্তারদের উপস্থিত না থাকার ওপর সংবাদ প্রকাশ হলে তা নজরে আসে মন্ত্রীর। পরে ডাক্তারদের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত থাকার জন্য কঠোর বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী।


হাসপাতাল পরিদর্শনে উপস্থিত ছিলেন পলাশ ইউএনও ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আতিকুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লাসহ বিভিন্ন কর্মকর্তারা।



এইচ বি বা