প্রকাশিত

১১/০৩/২০২৬ ০৫:১০:২৮ অপরাহ্ন

গণমাধ্যম

সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক ফয়ছল আলমকে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ১১/০৩/২০২৬ ০৫:১০:২৮ অপরাহ্ন

ছবি: সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক মো. ফয়ছল আলমকে নগরীর শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের পক্ষ থেকে দেয়া সংবর্ধনায় ক্রেস্ট প্রদান করছেন আয়োজক ও অতিথিবৃন্দ।

শতবর্ষের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলমকে সংবর্ধনা প্রদান করেছে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘ। রোববার বিকেলে শেখঘাটে ক্লাবের অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
রমজান মাস উপলক্ষে সিলেট নগরের শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগে আয়োজিত হামদ, নাত ও ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে মো. ফয়ছল আলম সিলেট সংবর্ধিত অতিথি। গতকাল রোববার বিকেলে সিলেট নগরের ঐতিহ্যবাহী শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সভাপতি ও আয়কর আইনজীবী পারভেজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মাওলানা সাইদ নুরুজ্জামান,রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যনির্বাহী সদস্য নির্ঝর রায় ,বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান মাসুম, সাবেক কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদির, শেখঘাট জামে মসজিদ কমিটির সেক্রেটারী মো. নুরুল আলম, সহ সভাপতি গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক মঞ্জু, মু. রাজু, জুয়েল আহমদ, মারুফ আহমদ টিপু, সাংবাদিক জয়নাল আবেদীন, সাবেক সভাপতি মাইদুল ইসলাম মুন্না, সহ সভাপতি এ্যাড রাব্বি হাসান তারেক, সহ সভাপতি ফয়েজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ পাপলু প্রচার সম্পাদক আবু বকর দিপু, সহ প্রচার সম্পাদক ফারহান আহমদ, ক্রীড়া সম্পাদক রাহিম আহমদ রুপম, কার্যনির্বাহী সদস্য সদস্য ওমর ফারুক, আবির আহমদ শোভন, রায়হান আহমদ, ইশতিয়াক, তামিম, ফাবির, মুয়াজ, সিয়াম প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১২ নং ওয়ার্ডের বাসিন্দা, অনুসন্ধানী সাংবাদিক, মুক্তিযুদ্ধ বিষয়ক একাধিক গ্রন্থের লেখক, সিলেট প্রেসক্লাবের নব নির্বাচিত সহ সভাপতি মো. ফয়ছল আলমকে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ একটি ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদ হোসাইন।


শুভ প্রতিদিন/এমকে