সহ-অভিনেতার সঙ্গে পরিণীতির ‘নতুন প্রেম’ নিয়ে যা জানা গেল
সহ-অভিনেতার সঙ্গে পরিণীতির ‘নতুন প্রেম’ নিয়ে যা জানা গেল
প্রকাশিত: ২৫/০৩/২০২৬ ০৪:২৪:৫৯ অপরাহ্ন
ছবি: ।
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া সদ্য মা হয়েছেন। এর মধ্যেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে একটি পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, তার সহ-অভিনেতার সঙ্গে প্রেমে পড়ার ইচ্ছার কথা। অভিনেত্রীর এমন পোস্টের পরই ভক্ত-অনুরাগীদের মনে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা। নেটিজেনদের মাঝে গুঞ্জন উঠেছে, সেই পোস্টের মাধ্যমে নতুন কোনো ভালোবাসার ইঙ্গিত দিয়েছেন পরিণীতি চোপড়া। আবার অনেক নেটিজেন বলেছেন, অভিনেত্রীর স্বামী রাঘব চাড্ডাকে এবার বলিউডে দেখা যেতে পারে। যদিও এর আগে একাধিকবার সাক্ষাৎকারে অভিনেত্রী পরিণীতি চোপড়া বলেছেন— তার জীবনের সহ-অভিনেতা আর হিরো— দুটোই একজন। আর তিনি হলেন তার স্বামী রাজনৈতিক ব্যক্তিত্ব রাঘব চাড্ডা। বর্তমানে স্বামী রাঘব চাড্ডার সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন পরিণীতি চোপড়া। কখনো সমুদ্রের নীল জলে, কখনো ব্যাংককের চায়না টাউনের ব্যস্ততায় ভালোবাসার মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন অভিনেত্রী। এমন মুহূর্তেই সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে রহস্যময় পোস্ট দেন তিনি। একটি ছবি প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, কখনো কখনো সহ-অভিনেতার প্রতি ভালোলাগা তৈরি হয়। ভ্যানিটি ভ্যানের ছবিতে দেখা যাচ্ছে, বাইরে লেখা রয়েছে রাঘব চাড্ডার নাম, যা প্রমাণ করে স্বামীকেই ‘সহ-অভিনেতা’ বানিয়ে মজার ছলে ভালোবাসা প্রকাশ করেছেন পরিণীতি চোপড়া। উল্লেখ্য, বিয়ের পর বলিউড থেকে দূরত্ব তৈরি করে দিল্লি-মুম্বাই পরিসরে জীবন সাজিয়ে নেন পরিণীতি চোপড়া। মা হওয়ার পর সন্তান নিয়ে দিল্লিতে ছিলেন তিনি। এরপর আর তাকে বড়পর্দায় দেখা যায়নি।
এইচ বি বা