প্রকাশিত

২৯/০৩/২০২৬ ০৬:৪৮:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

ইউরোপ যাত্রা মাঝ সাগরেই শেষ

ইউরোপ যাত্রা সন্তানের ভালো ভবিষ্যতের আশায় , শেষ হলো শায়েখের স্বপ্ন মাঝ সাগরেই

প্রকাশিত: ২৯/০৩/২০২৬ ০৬:৪৮:০০ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার টিয়ারগাঁও গ্রাম। যে বাড়িতে একসময় ছিল সুখের স্বপ্ন, সেই বাড়িতেই এখন বইছে শোকের মাতম। মধ্য সাগরে প্রাণ হারানো তরুণ শায়েখ আহমদ জয়ের (শায়েখ) মৃত্যুতে পুরো পরিবার ও গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোক।

শায়েখ ছিলেন একই গ্রামের বাসিন্দা আখলুস মিয়ার ছেলে। পরিবারের একমাত্র ভরসা হয়ে বিদেশে গিয়ে ভালো ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তার জীবনের করুণ পরিণতি ডেকে আনল।

শায়েখের স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘হায়রে তুই বাইরায়া গেলে ঘর থকি ওইটাই তর জীবনের শেষ বারোনি… যেদিন আমারে কইছিলি, ‘আমি যামু’, আমরা বুঝি নাই এই যাওয়া আর ফেরা হবে না।’

পরিবারের অভিযোগ, দালালচক্রের মিথ্যা আশ্বাসে পড়ে তিনি লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার পথে পাড়ি জমান। প্রথমে চার লাখ টাকায় লিবিয়া নেওয়ার কথা বলা হলেও পরে নানা অজুহাতে বাড়তে থাকে খরচ। একপর্যায়ে মোট ১৫-১৬ লাখ টাকা দাবি করা হয়। এর মধ্যে প্রায় ১০ লাখ টাকার বেশি জোগাড় করে দেন পরিবার ধার-দেনা ও জমি বিক্রি করে।

শায়েখের স্ত্রী বলেন, “অনেক কষ্ট করে টাকা দিছি। দালাল কইছিল এক সপ্তাহ রাখব, পরে পাঠাই দিব। কিন্তু চার মাস ধরে আটকে রাখছে। খাওন দিত না, মারধর করত। ফোনে সব সময় কষ্টের কথা কইত। আমাদের ছোট একটি সন্তান রয়েছে। সন্তানকে ভালো ভবিষ্যৎ দেওয়ার আশাতেই তিনি এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছিলেন। কিন্তু এখন সেই সন্তান বাবাহীন।

শায়েখের বাবা আখলুস মিয়া বলেন, সাগরপথে না যাওয়ার জন্য অনুরোধ করেছি। কিন্তু সে জেদ ধরে বলেছিলেন, আমি বিদেশ যামু, না গেলে আমি মরমু। তারপর আর কি আমাদের কোন কথাই সে শুনেনি তার যে জিদ ছিল সে নৌকা করেই ইউরোপ যাবে।


এইচ বি বা