প্রকাশিত

০৪/০৪/২০২৬ ০৪:১১:৩৩ অপরাহ্ন

খেলাধুলা

মেসি এখনও বিশ্বের সেরা খেলোয়াড়

মেসি এখনও বিশ্বের সেরা খেলোয়াড়: রোনালদিনিও

প্রকাশিত: ০৪/০৪/২০২৬ ০৪:১১:৩৩ অপরাহ্ন

ছবি: ।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় খেলার সময় ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনিও তার ফুটবল উত্তরাধিকার যেন তুলে দিয়েছিলেন তরুণ লিওনেল মেসির হাতে—যিনি পরে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকায় পরিণত হন। সর্বকালের সেরা নিয়ে আলোচনায় আরও একাধিক ফুটবলারের নামও আসলেও রোনালদিনিওর মতে এখনও সবার ওপরে আছেন মেসিই।


বর্তমানে ২০২৬ বিশ্বকাপের প্রচারণা ও ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন রোনালদিনিও। সেখানে আর্জেন্টাইন গণমাধ্যম ওলে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিশ্বকাপ, মেজর লিগ সকার (এমএলএস) এবং মেসিকে নিয়ে নিজের ভাবনা শেয়ার করেছেন।



মিয়ামিতে অবস্থান করলেও ব্যস্ততার কারণে মেসির সঙ্গে নিয়মিত দেখা হয় না বলে জানান রোনালদিনিও। তবে সুযোগ পেলেই তারা একসঙ্গে সময় কাটান। আসন্ন বিশ্বকাপে মেসি যেন পুরোপুরি ফিট থেকে ভালো খেলতে পারেন—এটাই তার প্রত্যাশা।


বার্সেলোনা প্রসঙ্গে তিনি বলেন, ক্লাবটি এখনও ইউরোপের অন্যতম শক্তিশালী দল এবং সবসময় আকর্ষণীয় ফুটবল খেলতে চায়। পাশাপাশি এমএলএস নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি—তার মতে, লিগটির মান ও জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।


বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে নির্দিষ্ট করে কিছু না বললেও রোনালদিনিও মনে করেন, তার দেশ ব্রাজিলসহ সব দলই শক্তিশালী। তাই এবারের বিশ্বকাপ হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয়।


বার্সেলোনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি, যা একসময় রোনালদিনিওর ছিল, পরে মেসির গায়ে ওঠে এবং এখন তা আছে তরুণ প্রতিভা লামিনে ইয়ামালের দখলে। রোনালদিনিওর মতে, ইয়ামাল খুব অল্প বয়সেই অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছে এবং ভবিষ্যতে সেরাদের একজন হতে পারে। তবে মেসিই এখনও বিশ্বের সেরা খেলোয়াড়।




এইচ বি বা