প্রকাশিত

১৯/০৪/২০২৬ ০৪:৩৩:২৪ অপরাহ্ন

জাতীয়

এলপি গ্যাসের দাম

এবার বাড়ল এলপি গ্যাসের দাম

প্রকাশিত: ১৯/০৪/২০২৬ ০৪:৩৩:২৪ অপরাহ্ন

ছবি: ।

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১২ কেজিতে দাম বাড়ল ২১২ টাকা।



রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।


১৮ দিনের মধ্যে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়লো ৫৯৯ টাকা।


এর আগে, ২ এপ্রিল ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ে ৩৮৭ টাকা, ১৮ দিনের মাথায় আজ বাড়লো আরো ২১২ টাকা।





এইচ বি বা