প্রকাশিত

২১/০৪/২০২৬ ০৭:৩৯:০০ পূর্বাহ্ন

জাতীয়

বাংলাদেশ-তুরস্ক বাণিজ্য সহযোগিতা জোরদারের উপর গুরুত্বারোপ

বাংলাদেশ-তুরস্ক বাণিজ্য সহযোগিতা জোরদারের উপর গুরুত্বারোপ

প্রকাশিত: ২১/০৪/২০২৬ ০৭:৩৯:০০ পূর্বাহ্ন

ছবি: ।

বাংলাদেশ ও তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছে।

এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচির মধ্যে শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে।


তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম-এর সাইডলাইনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে প্রাপ্ত এক বার্তায় জানানো হয়েছে। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি বিশেষভাবে গুরুত্ব পায়।


পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন, যা অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক সম্পর্ক আরো বৃদ্ধিতে একমত পোষণ করেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচির সঙ্গে সাক্ষাৎ করেন।


এইচ বি বা