প্রকাশিত

২৫/০৪/২০২৬ ০৫:১২:৪৬ অপরাহ্ন

Advertisement

রাজনীতি

জামায়াতের প্রার্থী সাবিকুন্নাহারের আয় কত জানেন?

জামায়াতের প্রার্থী সাবিকুন্নাহারের আয় কত জানেন?

প্রকাশিত: ২৫/০৪/২০২৬ ০৫:১২:৪৬ অপরাহ্ন

জামায়াতের প্রার্থী সাবিকুন্নাহারের আয় কত জানেন?

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী।


তিনি জামায়াত ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এমপি প্রার্থী মতিউর রহমানের সহধর্মিণী।


নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা সাবিকুন্নাহারের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের আয়কর বিবরণীতে তিনি মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৩১৬ টাকা। বছরে আয় ১৬ লাখ ৭ হাজার ২৫০ টাকা দেখালেও তার কাছে নগদ ১ লাখ টাকা আছে বলে হলফনামায় উল্লেখ আছে।


হলফনামা অনুযায়ী, পেশায় আইনজীবী সাবিকুন্নাহারের ১৩ ভরি সোনা আছে। একটি প্রাইভেট কার আছে, যার মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া তার অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৪৪ লাখ ৭৬ হাজার ৫৫০ টাকা। এই সম্পদের বর্তমান আনুমানিক মূল্য দেখিয়েছেন ৮৯ লাখ ৬০ হাজার টাকা।


হলফনামা অনুযায়ী, সাবিকুন্নাহারের কোটি টাকার বেশি স্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে রাজধানীর উত্তরায় ৮ লাখ ৮ হাজার ৫০০ টাকার জমি আছে। আর নিজ প্লটে ভবন নির্মাণ বাবদ ১ কোটি ২৫ লাখ ১ হাজার ৭৬৩ টাকার সম্পত্তি আছে।


স্থাবর সম্পদের ক্ষেত্রে তিনি অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ১ কোটি ৩৩ লাখ ১০ হাজার ২৬৩ টাকা, যা বর্তমানে আনুমানিক ৮ কোটি ৫০ লাখ টাকা হয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন।


হলফনামায় দেখা গেছে, সাবিকুন্নাহারের স্বামীও উল্লেখযোগ্য সম্পদের মালিক। তার নামে থাকা অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ২ কোটি ২২ লাখ ৮৯ হাজার ২৯৫ টাকা, যা বর্তমানে ২ কোটি ৪৯ লাখ ৯২ হাজার ১৩০ টাকা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।


এছাড়া তার স্বামীর নামে থাকা স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৬১ লাখ ৯ হাজার ৪৩৪ টাকা হলেও বর্তমান আনুমানিক মূল্য দেখানো হয়েছে ১৬ কোটি টাকা।





এইচ বি বা

Advertisement
Advertisement
Advertisement