প্রকাশিত

০৬/০৫/২০২৬ ১২:২৫:৩৩ অপরাহ্ন

জাতীয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ১২:২৫:৩৩ অপরাহ্ন

ছবি: ।

দেশের পাঁচ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।



বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।





এইচ বি বা