প্রকাশিত

১৩/১১/২০২৫ ০১:৪৩:২০ অপরাহ্ন

Advertisement

শিক্ষাঙ্গন

মস্তিষ্কে রক্তক্ষরণে শাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০১:৪৩:২০ অপরাহ্ন

মস্তিষ্কে রক্তক্ষরণে শাবি শিক্ষার্থীর মৃত্যু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী আল আমিন মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেছেন। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া।
চিকিৎসকের বরাত দিয়ে এছাক মিয়া বলেন, কয়েক দিন ধরেই আল আমিন হতাশায় ভুগছিলেন। পরে আজ হঠাৎ করে অসুস্থতা বোধ করেন। একপর্যায়ে পরিবার ও সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষায় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যুর বিষয়টি ধরা পড়ে বলে জানান চিকিৎসক।
ইইই বিভাগের প্রধান ইফতে খাইরুল আমিন বলেন, আল আমিন মায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি এলাকায় থাকতেন। তার মা-বাবা বলেছেন, আল আমিন স্ট্রোক করেছেন। তার লাশ পরিবারের তত্ত্বাবধানে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।


শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement