প্রকাশিত

০৮/০৮/২০২৬ ০৬:৪১:৪৯ অপরাহ্ন

Advertisement

দেশজুড়ে

৬ মাসের অন্তঃসত্ত্বা

গজারিয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, ৬ মাসের অন্তঃসত্ত্বা

প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ০৬:৪১:৪৯ অপরাহ্ন

গজারিয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, ৬ মাসের অন্তঃসত্ত্বা

মুন্সীগঞ্জের গজারিয়ায় হোগলাকান্দি গ্রামের ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরী বর্তমানে প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।


বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ হোগলাকান্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে মো. ইসম (১৮), বোরহানউদ্দিন সরকারের ছেলে মারুফ মিয়া (১৪), সোলায়মান দেওয়ানের ছেলে তহিদুল ইসলাম (১৩) কিশোরীকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।


একপর্যায়ে কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করা হলে তার গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হয়।


পরিবারের দাবি, ঘটনার পর বিষয়টি গোপন রাখার জন্য অভিযুক্ত পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়। তবে শেষ পর্যন্ত বিষয়টি জানাজানি হলে তারা আইনি সহায়তা নেওয়ার উদ্যোগ নেন।



এ বিষয়ে গজারিয়া থানার ওসি নকীব আকরাম হোসেন বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।





এইচ বি বা

Advertisement
Advertisement
Advertisement