প্রকাশিত

১৩/০৯/২০২৬ ০৭:০২:০০ অপরাহ্ন

Advertisement

রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনব্যাপী সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৭:০২:০০ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা

ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনব্যাপী সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আগামীকাল রোববার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি নেওয়া হয়েছে।
ছাত্রদলের ঘোষিত কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হবে। পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত এবং শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।
সংগঠনটি জানিয়েছে, দুই দিনের এ কর্মসূচির মাধ্যমে শিক্ষাঙ্গনকে মশার প্রজননমুক্ত ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ রাখতে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করা হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।


রাজনীতি/তা/৬

Advertisement
Advertisement
Advertisement