প্রকাশিত

০৭/০২/২০২৫ ০৩:০৯:০০ পূর্বাহ্ন

Advertisement

বিনোদন

অভিনেত্রী সোহানা সাবা আটক

প্রকাশিত: ০৭/০২/২০২৫ ০৩:০৯:০০ পূর্বাহ্ন

অভিনেত্রী সোহানা সাবা আটক

ছবি: সোহানা সাবা।

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।


তিনি বলেন, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন। তাকে কিছু সময় আগে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।


এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গ্রেপ্তার হন মেহের আফরোজ শাওন। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


ডেস্ক রিপোর্ট

Advertisement
Advertisement
Advertisement