প্রকাশিত

২১/১১/২০২৫ ১২:৫৬:১৮ অপরাহ্ন

জাতীয়

ভূমিকম্পে ঢাকার অন্তত চার ভবনে ধস-ফাটল, হতাহতের শঙ্কা

প্রকাশিত: ২১/১১/২০২৫ ১২:৫৬:১৮ অপরাহ্ন

ছবি: ।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের জেরে অন্তত চারটি ভবনে ধস ও ফাটল দেখা দিয়েছে। এই ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবন ধসে পড়েছে, কলাবাগান ও বাড্ডায় তিনটি ভবনে ফাটল ও হেলে পড়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আমরা এখন পর্যন্ত চারটি বিল্ডিংয়ের ধস ও হেলে পড়ার খবর নিশ্চিত হতে পেরেছি। এর মধ্যে কসাইটুলিতে ছয়তলা ভবনের একপাশ ধসে পড়েছে। কলাবাগানেও একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
এছাড়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ধসে পড়ার সংবাদে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি যায়। যদিও ঘটনার সত্যতা পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আমাদের কাছে অসংখ্য এ ধরনের সংবাদ আসছে, তবে এখনো প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাচ্ছে না।


শুভ প্রতিদিন/এমকে