ছবি: ।
হত্যাকান্ডের প্রতিশোধ নিতে হবিগঞ্জের বাহুবল উপজেলাধীন আলাপুর গ্রামের স্থানীয় ছাত্রদল নেতা নুর উদ্দিন খান শিহাবের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। হামলার সময় বাসার দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। নুর উদ্দিন খান শিহাব উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক এবং আলাপুর গ্রামের বাসিন্দা হাছন খানের ছেলে। স্থানীয় ও আলাদল সূত্র জানায়, পার্শ্ববর্তী সম্পদপুর এলাকার উজ্জ্বল মিয়া হত্যাকান্ডের জের ধরেই এ হামলা করা হয়েছে। এদিকে আদালত সূত্র জানায়, উজ্জ্বল হত্যা মামলায় সুরতহাল প্রতিবেদনসহ সকল সাক্ষ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছে এবং আদালত আসামীর বিরুদ্ধে গেফতারী পরোয়ানা জারি করেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ আদালতের নাজির। এ বিষয়ে শিহাবের বাবা হাছন খান বলেন, “ এ হত্যা কান্ডের সাথে আমার ছেলের কোন সম্পৃক্ততা নেই, আমার ছেলে বর্তমানে প্রবাসে রয়েছে। তাকে খুঁজতে এসে একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। প্রাণ বাঁচাতে আমরা ঘর থেকে বের হয়ে যাই। পরে ভাঙচুরের শব্দ পেয়ে আশপাশের লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়।” তিনি আরও জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত এবং বাহুবল উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ বিষয়ে বাহুবল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ভুক্তভোগীর বাসা পরিদর্শন করেছি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
শুভ প্রতিদিন/