যাত্রীদের ৬১০ কোটি রুপি ফেরত দিলো ইন্ডিগো, হস্তান্তর ৩ হাজার লাগেজও
প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০১:৩৬:১৯ অপরাহ্ন
ছবি: ।
টানা ছ’দিনের ফ্লাইট বিশৃঙক্ষলার পর রোববার যাত্রীদের টিকিটের দাম বাবদ ৬১০ কোটি টাকা ফিরিয়ে দিয়েছে ইন্ডিগো। পাশাপাশি, বিমানসংস্থার কাছে জমা থাকা প্রায় তিন হাজার মালপত্রও পৌঁছে দেওয়া হয়েছে যাত্রীদের কাছে।
রোববার সন্ধ্যায় বিবৃতি দিয়ে সেই হিসাব প্রকাশ্যে এনেছে ভারতের কেন্দ্রীয় সরকারের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়। ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছে, পরিস্থিতির স্বাভাবিক করতে সব রকম চেষ্টা করছে সংস্থাটি। আগামী ১০ তারিখের মধ্যে ফ্লাইট অপারেশন আগের ছন্দে ফেরানোর চেষ্টা চলছে।
রোববার রাত ৮টার মধ্যে যাত্রীদের সমস্ত টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ইন্ডিগো এয়ারলাইন্সকে সন্ধ্যায় কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, এখনও পর্যন্ত যাত্রীদের টিকিট-ভাড়া বাবদ মোট ৬১০ কোটি টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো। বাকি টাকাও ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। এ ছাড়া, যাত্রীদের ৩,০০০-এরও বেশি মালপত্রও ফিরিয়ে দিয়েছে বিমানসংস্থাটি।
এখন পরিস্থিতি কেমন, তার হিসাব দিয়েছে ইন্ডিগো-ও। বিমানসংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, রোববার ৬৫০টি ফ্লাইট বাতিল হলেও ১,৬৫০টি নির্ধারিত সূচি মেনে চলছে। উল্লেখ্য, প্রতি দিন প্রায় ২,৩০০টি ফ্লাইট পরিচালনা করে ইন্ডিগো। তার মধ্যে শুক্রবার মাত্র ৭০৬টি ফ্লাইট চলেছে। রোববার সেই সংখ্যা বেড়ে ১,৬৫০-এ গিয়ে ঠেকেছে। ১৩৮টি গন্তব্যের মধ্যে ১৩৭টি গন্তব্যেই পরিষেবা সচল রয়েছে। তা ছাড়া, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত টিকিট বাতিল এবং রিবুকিংয়ের উপর সম্পূর্ণ ছাড় দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে ইন্ডিগো।
শুভ প্রতিদিন/এমকে