প্রকাশিত

১৩/১২/২০২৫ ০২:০৩:০০ অপরাহ্ন

Advertisement

রাজনীতি

বাংলাদেশ যদি বেঁচে যায়, হাদিরা বেঁচে থাকবে : মামুনুল হক

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ০২:০৩:০০ অপরাহ্ন

বাংলাদেশ যদি বেঁচে যায়, হাদিরা বেঁচে থাকবে : মামুনুল হক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের উদ্দেশ্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, যারা হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল তাদের একটি বার্তা দিতে চাই- এক হাদিকে যদি হত্যা করা হয় তার চেতনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে তৈরি হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাী আমলে যারা মজলুম হয়েছেন সেই সব পক্ষ যদি জুলাই চেতনাকে হৃদয়ে ধারণ করেন, একটু জাগ্রত করার চেষ্টা করেন তাহলে হয়তো আগামীর বাংলাদেশ বেঁচে যাবে। বাংলাদেশ যদি বেঁচে যায় হাদিরা বেঁচে থাকবে। আমর প্রত্যাশা, হাদিকে শতগুণ শক্তিশালী করে আগামীর বাংলাদেশের স্বাধীনতা এবং অস্তিত্ব রক্ষায় এক প্রতিবাদী মুখ হিসেবে নেতৃত্বের জন্য আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনবেন।

এমকে

Advertisement
Advertisement
Advertisement