প্রকাশিত

০৪/০৭/২০২৪ ০২:৩১:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

গোলাপগঞ্জ চৌমুহনীতে চারজন পুলিশ সদস্য গুরুতর আহত হওয়ার ঘটনায় গণফোরাম নেতা রাব্বি জামাল আরিফ সহ অন্যান্য পলাতক আসামীগণের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু

প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ০২:৩১:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেট জেলার গোলাপগঞ্জ থানার অন্তর্গত গোলাপগঞ্জ চৌমুহনীতে বিগত ১৮/১২/২০২৩খ্রি. তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকায় গণফোরাম কর্তৃক বিগত ০৭/০১/২০২৪খ্রি. তারিখের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এক প্রতিবাদ সভার জন্য গনফোরামের সদস্যরা সম্মিলিত ভাবে মিছিল বাহির করার চেষ্টা করে। অপর দিকে সরকার দলীয় লোক জন বিভিন্ন দিক হইতে খন্ড খন্ড মিছিল নিয়ে আসিলে উভয় দলের মধ্যে মারামারি সৃষ্টি হইলে গোলাপগঞ্জ চৌমুহনীতে অবস্থান করা পুলিশ দল উপরোক্ত নেতা-

কর্মীদের মিছিলে বাঁধা প্রদান করিলে উভয়পক্ষ ছত্রভঙ্গ হইয়া চলিয়া যায়। পরবর্তীতে গণফোরামের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া বিশৃংখলা সৃষ্টি করিয়া ইচ্ছা কৃত ভাবে পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করতঃ পুলিশকে মারধর করতঃ মারাত্মক ও সাধারণ জখম প্রাপ্ত করিয়া রাস্তায় চলাচলকারী যানবাহন এর ক্ষতি সাধন করিয়াছে। উক্ত বিষয়ে বিগত ১৯/১২/২০২৩ খ্রি. তারিখে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল ইসলাম জানান, ডিউটি অফিসার এস আই তৌহিদুল ইসলাম অভিযোগকারী

হিসেবে হামলাকারীদের বিরুদ্ধে বিগত ১৯/১২/২০২৩ খ্রি. তারিখে গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং ১৫/২০২৩খ্রি., যাহার জি. আর মামলা নং-৩৬০/২০২৩ খ্রি. দায়ের করা হয়। তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে বিগত ০১/০৭/২০২৪খ্রি. তারিখে মাননীয় আদালতে চার্জশীট দাখিল করেন। মাননীয় আদালত চার্জশীট পর্যালোচনা করে বিগত ০৩/০৭/২০২৪ খ্রি. তারিখে উক্ত মামলার অন্যতম আসামী গণফোরাম নেতা রাব্বি জামাল আরিফ সহ অন্যান্য পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করিয়াছেন।

এইচ বি বা