প্রকাশিত

০৮/১০/২০২৫ ০৩:০১:০০ পূর্বাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

হবিগঞ্জে জাল নোটসহ চক্রের দুই তরুণী গ্রেফতার

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০৩:০১:০০ পূর্বাহ্ন

হবিগঞ্জে জাল নোটসহ চক্রের দুই তরুণী গ্রেফতার

ছবি: হবিগঞ্জে জাল নোটসহ চক্রের দুই তরুণী গ্রেফতার।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৪ লাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ জালনোট চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


গ্রেফতার দুই তরুণী হলেন- মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রোজা (২২) এবং একই এলাকার ভাড়াটিয়া বাসিন্দা নূর হোসেনের মেয়ে হামিদা খাতুন (১৬)। তাদের কাছ থেকে ১ হাজার, ৫০০ ও ২০০ টাকার জালনোট মিলিয়ে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।


হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান জানান, রোজা ও তার মা দীর্ঘদিন ধরে নোয়াপাড়া বাজারসহ আশপাশের এলাকায় জাল নোট দিয়ে প্রতারণা করে আসছিলেন। মঙ্গলবার রাতে রোজা ও হামিদা এক সবজি বিক্রেতার কাছ থেকে তিন কেজি আমড়া কিনে ১ হাজার টাকার একটি জাল নোট দেন। এরপর তারা আরও কয়েকটি দোকানে একইভাবে জাল নোট দিয়ে লেনদেনের চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়।


স্থানীয়দের অভিযোগে ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুই তরুণীকে হাতেনাতে গ্রেফতার করে। অভিযানের সময় রোজার মা পালিয়ে যান।


ওসি শামীম হাসান আরও জানান, “এটি একটি সংঘবদ্ধ জালনোট চক্র। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”


ডেস্ক রিপোর্ট

Advertisement
Advertisement
Advertisement