প্রকাশিত

২২/১০/২০২৬ ০১:০২:৩৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

মালিকদের কাছে হস্তান্তর

কুলাউড়ায় চুরি হওয়া ৮ মোবাইল ফোন উদ্ধার

প্রকাশিত: ২২/১০/২০২৬ ০১:০২:৩৯ অপরাহ্ন

কুলাউড়ায় চুরি হওয়া ৮ মোবাইল ফোন উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে হারানো ও চুরি হওয়া ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আইফোন-সহ ৪টি মোবাইল ফোনের প্রকৃত মালিক শনাক্ত করে বুধবার (২১ অক্টোবর) তাঁদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

 

উদ্ধার হওয়া বাকি ৪টি মোবাইল ফোনের প্রকৃত মালিকদের প্রয়োজনীয় প্রমাণপত্রসহ কুলাউড়া থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

 

এ বিষয়ে যোগাযোগের জন্য কুলাউড়া থানার ডিউটি অফিসারের নম্বর: ০১৩২০১১৯৮৮৪

কে ইউ এন