প্রকাশিত

১৭/১১/২০২৫ ০৫:৪৩:০০ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ০৫:৪৩:০০ অপরাহ্ন

হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যানের ভেতর অভিনব কায়দায় পাথরের নিচে লুকিয়ে রাখা প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি)। চোরাচালান পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, কসমেটিকস, ফুচকা ও বিভিন্ন ধরনের প্রসাধনী রয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চুনারুঘাটের ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে একটি বড় ধরণের ভারতীয় চোরা চালান পণ্য পাচার হচ্ছে। 

এমন খবরের ভিত্তিতে রোববার (১৬ নভেম্বর) দিবাগত ভোর রাতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এরই প্রেক্ষিতে মহাসড়কের সাতছড়ি থেকে দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। 

পরে আটক দুটি ট্রাকের মধ্যে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি, কসমেটিকস ও বিভিন্ন ধরণের প্রসাধনী পাওয়া যায়। অপর আরেকটি কাভার্ড ভ্যানের ভেতর থেকে ভারতীয় ফুচকা জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন কোটি টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement