প্রকাশিত

২৬/১১/২০২৬ ০৯:৪৪:১৫ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

সভাপতি মইন উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ জামাল

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার আংশিক কমিটি অনুমোদন

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ০৯:৪৪:১৫ অপরাহ্ন

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার   আংশিক কমিটি অনুমোদন

মো. মইন উদ্দিনকে সভাপতি ও সৈয়দ জামাল হোসেন মিজানকে সাধারণ সম্পাদক করে যুক্তরাজ্য বিএনপির অধীনস্থ রচডেল শাখার সাত সদস্যের আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

গত ২৪ নভেম্বর যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সিনিয়র সহসভাপতি বশির আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ছরকুম ইসলাম এবং বিএনপি নেতা আব্দুস শহিদ খান সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে অনুমোদনের জন্য যুক্তরাজ্য বিএনপির দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করে অনুমোদনের জন্য জমা দিতে বলা হয়েছে।

কে ইউ এন

Advertisement
Advertisement
Advertisement