প্রকাশিত

১৩/১২/২০২৫ ০৬:১৬:৪৯ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

সিলেটে বনফুল, ফিজা ও মধুবনকে লক্ষাধিক টাকা জরিমানা

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ০৬:১৬:৪৯ অপরাহ্ন

সিলেটে বনফুল, ফিজা ও মধুবনকে লক্ষাধিক টাকা জরিমানা

পরিবেশগত ছাড়পত্র, নবায়ন ব্যতীত এবং পরিবেশগত ছাড়পত্রের শর্তভঙ্গ করে প্রতিষ্ঠান পরিচালনা করায় খাদিমনগর বিসিক শিল্পনগরীর বনফুল, ফিজা ও মধুবনসহ ৭টি বড় প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।প্রতিষ্ঠানগুলো হচ্ছে- পরিশোধিত তরল বর্জ্যের মান গ্রহণযোগ্য মানমাত্রার বাইরে পাওয়ার অপরাধে সিলেট সদর উপজেলার খাদিমনগর বিসিক শিল্পনগরীর বনফুল এন্ড কোং-কে ৬৪ হাজার ৩শ’ ৫০ টাকা, ফিজা এন্ড কোং (প্রাঃ)-কে ৩৫ হাজার ২শ’ ২৮ টাকা এবং মধুবন অভিজাত মিষ্টি বিপণি ১৬ হাজার ৮শ’ ৭৫ টাকা। ওইদিন একই অভিযানে- পরিশোধিত তরল বর্জ্যের মান গ্রহণযোগ্য মানমাত্রার বাইরে পাওয়ায় অপরাধে সিলেট মহানগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হসপিটাল সিলেট লিমিটেডকে ৪৩ হাজার ৯শ’ ২০ টাকা, নবায়ন বিহীন হওয়ায় হবিগঞ্জের মাধবপুর ছাতিয়াইন এলাকার জাস রটোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৬০ হাজার টাকা, কেকো কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং তরলবর্জ্যের PH-এর মান গ্রহণযোগ্য না থাকার ফলে মৌলভীবাজার সদরের বিসিক শিল্পনগরীর ইস্টার্ণ অ্যালায়েন্স লিমিটেডকে ৯শ’ ৪৫ টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৭টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৭১ হাজার ৩শ’ ১৮ টাকা জরিমানা করা হয়।

এমকে

Advertisement
Advertisement
Advertisement