প্রকাশিত

১৫/১২/২০২৫ ০৫:১০:৫৪ অপরাহ্ন

সিলেট জুড়ে

জুড়ীতে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ০৫:১০:৫৪ অপরাহ্ন

ছবি: ।

মৌলভীবাজারের জুড়ী থানার অপহরণ ও ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. হোসেন মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ ।
র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, ভিকটিম উত্তর সাগরনাল এলাকার বাসিন্দা। আসামি ভিকটিমের বাড়িতে নিয়মিত যাতায়াত করত এবং তার উপর বিভিন্নবার ধর্ষণের চেষ্টা চালিয়েছিল। গেল ২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আসামি ভিকটিমকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

ভিকটিম নিজেই মামলা দায়ের করলে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। যার প্রেক্ষিতে রোববার (১৪ ডিসেম্বর) রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় অভিযান চালিয়ে হোসেন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


শুভ প্রতিদিন/এমকে