বিজয়ের সুফর জাতির দোরগোড়ায় পৌঁছাতে ইনসাফ প্রতিষ্ঠার বিকল্প নেই : মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত: ১৭/১২/২০২৫ ০৯:১২:৫১ অপরাহ্ন
তিনি মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহানগর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত বিজয় র্যালী পরবর্তী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মিছিলটি নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে ফের রেজিস্ট্রারি মাঠে গিয়ে সমাপ্ত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় বিজয় র্যালী ও শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন - ফেডারেশনের মহানগর সহ সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃদিলশাদ মিয়া, অর্থ সম্পাদক আব্দুল জলিল, প্রচার ও মিডিয়া সম্পাদক নাজমুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, সদর উপজেলা সভাপতি সিদ্দিকুর রহমান আজাদ, হাসপাতাল থানা পশ্চিম সভাপতি আব্দুস সাত্তার, হাসপাতাল থানা পূর্বের সভাপতি আল মোমিন, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সভাপতি সোহেল আহমদ, ট্রেড ইউনিয়ন থানা-৩ এর সহ সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক ইব্রাহীম হোসেন বাদল, শাহপরান থানা পুর্বের সাধারণ সম্পাদক আকবর আলী, কোতোয়ালী থানা পূর্বের সভাপতি ইকবাল হোসেন, পশ্চিম সভাপতি জাবেদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, কামরুল ইসলাম, সিলেট জেলা রেস্টুরেন্টে মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি রুস্তম আলম কুদ্দুস, মহানগর চার কয়েল শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন আহমেদ, বিমানবন্দর থানা সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
র্যালী ও শ্রমিক সমাবেশে ফেডারেশনের মহানগর আওতাধিন ৩২টি ট্রেড ইউনিয়ন ও আবাসিক থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমকে



