প্রকাশিত

২১/১২/২০২৫ ০৪:২৬:০১ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

সিলেটে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

প্রকাশিত: ২১/১২/২০২৫ ০৪:২৬:০১ অপরাহ্ন

সিলেটে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

‘মন ভালো তো সব ভালো’ প্রতিপাদ্যে সিলেটে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আজ রোববার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সবুজ চত্বরে এ দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে গণমাধ্যম ব্যক্তিত্ব, চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে নানা পেশা ও বয়সের তিন শতাধিক মানুষ সম্মিলিতভাবে দিবসটি পালন করেন।
সকাল ৬ টায় প্রাণায়াম বা দম চর্চা আর প্রত্যয়ন উচ্চারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর অডিও মাধ্যমে কোয়ান্টাম মেথডের প্রবর্তক শহীদ আল বোখারী মহাজাতকের পরিচালনায় সম্মিলিতভাবে মেডিটেশন অনুষ্ঠিত হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশন বাগবাড়ি জিন্দাবাজার শাখার আহমেদ আল নাহিয়ান অনুষ্ঠান সঞ্চালনা করেন। দিবসটি পালনকালে কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের অর্গানিয়ার ইনচার্জ ও কেন্দ্রীয় চিফ ইয়োগা ইন্সট্রাক্টর আহমেদ শরীফ, সিলেট সেন্টারের মোমেন্টিয়ার বীর মুক্তিযোদ্ধা মো. সীতাব আলী, বাগবাড়ি জিন্দাবাজার শাখার মোমেন্টিয়ার আজিজুর রহমান খান, আম্বরখানা শাখার মোমেন্টিয়ার অধ্যাপক শেখ আব্দুর রশীদ, শাহজালাল উপশহর শাখার আর্ডেন্টিয়ার বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক নৃত্যরঞ্জন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement