প্রকাশিত

০৮/০১/২০২৬ ০৮:৪৭:০৪ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

জৈন্তাপুরে ফসলি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ০৮:৪৭:০৪ অপরাহ্ন

জৈন্তাপুরে ফসলি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা

সিলেটের জৈন্তাপুরে ফসলি জমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) দুপুর ২:৩০ মিনিটে উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত বাগেরখাল গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।
এ সময় ওই স্পটে ফসলী জমি থেকে মাটি কাটার প্রমান পাওয়ায় উক্ত কাজে জড়িতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী দুইটি মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অভিযানে উপজেলা ভুমি অফিসের কর্মকর্তাদের পাশাপাশি জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম অংশ নেয়।
এ বিষয়ে মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদানকারী সহকারী কমিশনার (ভুমি) বলেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশ মোতাবেক এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরো বলেন, পরিবেশ ও কৃষি ফসলী জমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement