প্রকাশিত

১২/০২/২০২৬ ১২:৫৯:২০ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

সিলেটের ছয় আসনে ভোট পড়েছে গড়ে ২০ শতাংশ

প্রকাশিত: ১২/০২/২০২৬ ১২:৫৯:২০ অপরাহ্ন

সিলেটের ছয় আসনে ভোট পড়েছে গড়ে ২০ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এ এখন পর্যন্ত ভোট পড়েছে গড়ে ২০ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পৌনে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি বলেন, পৌনে ১২টা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে ভোট পড়েছে ১৭-১৮ শতাংশ। আবার কোনো কোনো কেন্দ্রে ২২-২২ শতাংশ। সবমিলিয়ে গড়ে ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
তবে, এখন পর্যন্ত সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে-বলেন জেলা প্রশাসক

সিলেট জেলায় মোট ভোটার রয়েছেন ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ জন এবং নারী ভোটার ১৪ লাখ ১৭ হাজার ৬১০জন। এ জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩২ জন।


sa/shu

Advertisement
Advertisement
Advertisement