প্রকাশিত

০২/০৩/২০২৬ ০৩:০৪:০০ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

বন্ধুদের সাথে সিলেটে এসে রোহিঙ্গা যুবক পাকড়াও

প্রকাশিত: ০২/০৩/২০২৬ ০৩:০৪:০০ অপরাহ্ন

বন্ধুদের সাথে সিলেটে এসে রোহিঙ্গা যুবক পাকড়াও

সিলেটে মহানগর জালালাবাদ থানা পুলিশ কুমারগাঁও তেমুখী পয়েন্ট শহীদুল আমিন (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে। সে ব্যক্তি কক্সবাজার জেলার উখিয়া ক্যাম্প-২ এলাকার মৃত নুরুল বশরের ছেলে। 


রবিবার (২ মার্চ) রাতে পুলিশ তাকে আটক করে।



সোমবার (৩ মার্চ) দুপুরে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, থানা এলাকার তেমুখী পয়েন্ট থেকে শহীদুল আমিনকে আটক করে পুলিশ। সে ও তার আরও দুজন বন্ধু মাজার জিয়ারতের জন্য সিলেটে আসেন। বন্ধুরা চলে গেলে সিলেটে সে থেকে যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement