সিলেটসহ সব সরকারি হাসপাতালের জন্য সরকারের ৭ নির্দেশনা
সিলেটসহ সব সরকারি হাসপাতালের জন্য সরকারের ৭ নির্দেশনা
প্রকাশিত: ০৪/০৩/২০২৬ ০৩:৪৭:০০ অপরাহ্ন
ছবি: ।
সিলেটসহ সারাদেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ করতে দেশের সব সরকারি হাসপাতালের জন্য ৭ দফা নির্দেশনা জারি করেছে সরকার। সোমবার (২ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাগুলো হচ্ছে, বিনামূল্যে হুইল চেয়ার-ট্রলি সরবরাহ নিশ্চিত করা, জরুরী বিভাগের কাছাকাছি দৃশ্যমান স্থানে ট্রলি-হুইল চেয়ার রাখা এবং বিনামূল্যে সরবরাহের নির্দেশনা টানানো, নির্দিষ্ট ইউনিফর্ম পরা সেবাকর্মী বা ওয়ার্ডবয় হুইল চেয়ার বা ট্রলি বহন করা, বহিরাগত কেউ তা বহন করতে পারবেনা এবং এ কাজে কোনো আর্থিক লেনদেনও করতে পারবে না, হাসপাতালগুলোকে দ দালাল মুক্ত রাখা এবং দালালের দৌরাত্ম্য বন্ধে পুলিশের সহায়তা চাওয়া ও নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা, দালাল ও তাদের সহযোগীদের দ্রত আইনের আওতায় আনা, যেকোনো সেবামূলক কাজের জন্য অনৈতিক লেনদেন বা বখশিস চাওয়া কঠোরভাবে বন্ধ করা। এই নির্দেশনা প্রতিটি হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এমন নির্দেশনায় আশার আলো দেখছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়মিত সেবা প্রার্থীরা। তারা মনে করছেন, কঠোরভাবে এই নির্দেশনা বাস্তবায়ন হলে ওসমানীতে দালালদের দৌরাত্ম্য কমার পাশাপাশি সেবার মানও উন্নত হবে।
এইচ বি বা