জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে ২ প্রতিষ্ঠানকে জ রি মা না
জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে ২ প্রতিষ্ঠানকে জ রি মা না
প্রকাশিত: ২৮/০৩/২০২৬ ০২:৫৭:২৪ অপরাহ্ন
ছবি: ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালানা করা হলেও শনিবার (২৮ মার্চ) দুপুরে এসব তথ্য জানায় র্যাব। র্যাব জানায়, র্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলা প্রশাসনের যৌথভাবে আভিযা চালানো হয় শ্রীমঙ্গল থানাধীন বিভিন্ন এলাকায়। এসময় অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে শান্ত এন্টারপ্রাইজ এর মালিক শান্ত সরকারকে ৫০ হাজার টাকা ও ন্যাশনাল গ্যাস ট্রেডিং এর মালিক সত্যজিৎ সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১৯৭১টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয় বলে জানায় র্যাব।
এইচ বি বা