প্রকাশিত

০৬/০৪/২০২৬ ০৮:৩০:০২ অপরাহ্ন

সিলেট জুড়ে

বাসিয়ার দুরবস্থা নিয়ে সংসদে লুনা

বাসিয়ার দুরবস্থা নিয়ে সংসদে লুনা; স্থায়ী ডাম্পিং স্টেশন ও ময়লাবাহী গাড়ি বরাদ্দের দাবি

প্রকাশিত: ০৬/০৪/২০২৬ ০৮:৩০:০২ অপরাহ্ন

ছবি: ।

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা জাতীয় সংসদের ১ম অধিবেশনে সোমবার (৬ এপ্রিল) জনগুরুত্বপুর্ণ বিষয়ের উপর আলোচনায় বিশ্বনাথের বাসিয়া নদীর দুরবস্থার কথা উল্লেখ করে দ্রুত সমস্যাটির সমাধান চান। তিনি তার বক্তব্যে বলেন, বিশ্বনাথ পৌরসভার অন্তর্গত প্রবাহমান  

বাসিয়া নদী আজ অস্তিত্ব সংকটে। দীর্ঘদিন যাবত যথাযথ রক্ষণাবেক্ষণ ও নদী খননের অভাবে নদীটি মৃতপ্রায়। এছাড়াও নদীর পারে গড়ে উঠা অবৈধ স্থাপনা এবং শহরে নির্দিষ্ট কোন বর্জ্য ফেলার জায়গা না থাকায় সমস্ত ময়লা নদীতে ফেলা হচ্ছে। ফলে, নদীটি শুধু ভরাটই হচ্ছে না, বরং পঁচা, ময়লার দূর্গন্ধে পুরো শহর এখন সাধারণ মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে স্থানীয় প্রশাসনের চেষ্টায় নদী খনন প্রক্রিয়া ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং আমি প্রশাসনের সহযোগীতায় ইতিমধ্যেই ৪টি অস্থায়ী ডাস্টবিন স্থাপন করতে পেরেছি। কিন্তু এ সমস্যা সমাধানের জন্য শহরকে পরিচ্ছন্ন রাখতে একটি স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ অত্যন্ত জরুরী। এছাড়াও যে ময়লা রয়েছে সেটিকে শহরের বাইরে নিয়ে যাওয়ার জন্য একটি ময়লা ফেলার গাড়ি প্রয়োজন। এমতাবস্থায় জনস্বার্থে পরিবেশ রক্ষার্থে এবং এলাকার মানুষের স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের উপযোগী করার জন্য একটি স্থায়ী ডাম্পিং স্টেশন এবং ময়লাবাহী গাড়ি বরাদ্দের জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রতি দাবি জানাচ্ছি।

এইচ বি বা