প্রকাশিত

১২/০৪/২০২৬ ০৯:০৫:৫৫ অপরাহ্ন

সিলেট জুড়ে

এই মহতি উদ্যোগ বালাগঞ্জের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে, এটি “আলোর বাতিঘর”

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ১২/০৪/২০২৬ ০৯:০৫:৫৫ অপরাহ্ন

ছবি: ।

বালাগঞ্জ উপজেলার মুক্তারপুর (রুগনপুর) গ্রামে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে।

গতকাল রোববার বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সেবামূলক প্রতিষ্ঠানের নির্মাণকাজের শুভ সূচনা করা হয়।

রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ (ওঈঞ-২), বাংলাদেশের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী প্রকল্পটিকে একটি “আলোর বাতিঘর” হিসেবে উল্লেখ করে বলেন, মাতৃস্বাস্থ্য ও শিশু মৃত্যুহার রোধে গ্রামীণ পর্যায়ে এ ধরনের বিশেষায়িত ক্লিনিক অত্যন্ত জরুরি। রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগ বালাগঞ্জের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আলী আহমদ নেছাওরের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যুক্তরাজ্যের করবী বারাহ কাউন্সিলের টানা দুইবারের সাবেক মেয়র ও আত্ব-তাকওয়া প্রজেক্টের সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান আছকির।

সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু ও শাহ মো. হেলালের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদি হাসান, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, বর্তমান সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রজেক্টের উপদেষ্টা ছহুল এ মুনিম, আব্দুল হক আবু, অধ্যক্ষ খলিলুর রহমান, ফাউন্ডার এখলাছুর রহমান লায়েক, প্রতিষ্ঠাতা ট্রাস্টি ছানাওর আহমদ সিতাব, গহরপুর জামিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিন ও গহরপুর বøাড ফাইটার্সের সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী।

সভাপতির বক্তব্যে আলী আহমদ নেছাওর বলেন, অবহেলিত জনপদের মানুষের দোরগোড়ায় মানসম্মত মেটারনিটি সেবা পৌঁছে দিতেই এই ক্লিনিক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রবাসীদের সহযোগিতা ও স্থানীয়দের ভালোবাসায় প্রকল্পটি দ্রæত বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানের পূর্বে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী খাগদিওর সাত আউলিয়া পাড়া গ্রামে

যুক্তরাজ্যের করবী বারাহ কাউন্সিলের সাবেক মেয়র ও আত্ব-তাকওয়া প্রজেক্টের সেক্রেটারি

মো. মুজিবুর রহমান আছকিরের আমন্ত্রণে তাঁর বাড়িত যান এবং সেখানে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, প্রস্তাবিত এই মেটারনিটি ক্লিনিক চালু হলে স্থানীয় গর্ভবতী নারী ও নবজাতকদের জন্য সাশ্রয়ী ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে। এছাড়াও ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের আওতায় ওরফানেজ, হাফিজিয়া মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং নার্সিং হোম স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এইচ বি বা