*সিলেটে এএইচ জেড এসোসিয়েট আয়োজিত “আইইএলটিএস এন্ড বিগেষ্ট ইউকে স্টাডি ” সফলভাবে সম্পন্ন*।
*সিলেটে এএইচ জেড এসোসিয়েট আয়োজিত “আইইএলটিএস এন্ড বিগেষ্ট ইউকে স্টাডি ” সফলভাবে সম্পন্ন*।
প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ০৩:০৬:০০ অপরাহ্ন
ছবি: ।
গতকাল শনিবার দেশের অন্যতম শীর্ষ শিক্ষা বিষয়ক পরামর্শদানকারী প্রতিষ্ঠান এএইচজেড-এর আয়োজনে “ আইইএলটিএস এন্ড বিগেষ্টৃ ইউকে স্টাডি ফেষ্ট ” নামের ব্যতিক্রমধর্মী শিক্ষা মেলাটি নগরীর জিন্দাবাজারস্হ হোটেল গ্র্যান্ড প্যালেসের হলরুমে অনুষ্ঠিত হয়। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক ইউকে গামী আগ্রহী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল । ষ্টাডি ফেষ্টে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরাসরি যুক্তরাজ্যের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে কথা বলে বিস্তারিত তথ্য জানার সুযোগ পান, একইসাথে সঠিক বিশ্ববিদ্যালয় ও পছন্দসই বিষয় নির্বাচন, সর্বোচ্চ স্কলারশীপ লাভের সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে সম্পর্ণ বিনামূল্যে বিস্তারিত তথ্য জানতে পারেন। অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের জন্য ইউকের বিশবিদ্যালয়ে ভর্তি আবেদন থেকে নিয়ে ভিসা পাওয়া পর্যন্ত সকল ধাপে ফ্রী ভিসা প্রসেসিং করা হয়ে থাকে। তাদের দেওয়া হয় পারফেক্ট স্টাডি প্ল্যান ও ব্রাইট ফিউচার ক্যারিয়ার রোড ম্যাপ। এছাড়া ও এদিন ইংরেজি আইইএলটিস ও স্পোকেন শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান 'এমআই ইংলিশ একাডেমি ' শিক্ষার্থীদের জন্য শুধু একদিন অর্ধেকের কম দিয়ে ফী তে বিভিন্ন কোর্সে ভর্তির এক অফার চালু দেয়। এতে অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থী তাদের পছন্দের কোর্স ভর্তির আগ্রহ প্রকাশ করেন । অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের পাশাপাশি এএইচজেড-এর পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার (সিএম)জনাব ওয়াহিদ জামান, এনসিইউকের কাান্ট্রি ম্যানেজার সিএম মোঃ শাহজালাল, সিলেটের রিজিওনাল ম্যানেজার রাহিত পারভেজ জয়, এইচ আর ম্যানেজার সিফাত সরকার, আরএনএ টাওয়ার ব্র্যাঞ্চের ম্যানেজার সৈয়দা ফাতেহা , দরগাহ গেইট ব্র্যাঞ্চের টিম লিডার তাহমিনা আক্তার রত্না, এমআইই ইংলিশ একাডেমি সিলেটর ব্রাঞ্চ কোঅর্ডিনেটর তাহমিদুল ইসলাম, মিডিয়া ও এডমিনেষ্ট্রেটিভ অফিসার সাংবাদিক সিদ্দিকুর রহমান। এই আয়োজনটি শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে তারা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নিজেদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণের পথে আরও একধাপ এগিয়ে যেতে পেরেছেন বলে উপস্হিত অনেক শিক্ষার্থী তাদের অনূভুতি ব্যাক্ত করেন। উল্লেখ্য, এএইচ জেড এসোসিয়েট প্রায় এক দশক থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নাইজেরিয়া, মিশরসহ বিশ্বের ষোলটি দেশে অত্যন্ত দক্ষতা, সুনাম ও সততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। এএইচজেড এসোসিয়েট এর মাধ্যমে ১৪০ টির বেশি ইউকের সেরা ও খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষার সুযোগ পেয়ে থাকে আগ্রহী শিক্ষার্থীরা। প্রতিবছর সিলেট,ঢাকা, চট্টগ্রাম, সহ সারা দেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার্থে ইউকে গমনের ক্ষেত্রে এএইচ জেড এসোসিয়েট এর একটি নিজস্ব পরিচিত , সুনাম ও অবস্হান রয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে এএইচ জেড এসোসিয়েট সিলেটের দরগাহ গেইটে ও আরএন টাওয়ারে শাখার কাউন্সিলার, কমপ্লায়েন্স, এপ্লিক্যান্টসহ কর্মরত অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এইচ বি বা