প্রকাশিত

১৭/০৪/২০২৬ ০৭:৫৪:২৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

ইলিয়াস আলীর ত্যাগের কারণেই আমরা গনতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেয়েছি- সিলেটে পানি সম্পদ মন্ত্রী

ইলিয়াস আলীর ত্যাগের কারণেই আমরা গনতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেয়েছি- সিলেটে পানি সম্পদ মন্ত্রী

প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ০৭:৫৪:২৯ অপরাহ্ন

ছবি: ।

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত ১৭ বছরে বিএনপি অনেক ত্যাগ শিকার করেছে। বিএনপি গুমের শিকার হয়েছে, নেতা-কর্মীরা মামলায় হামলায় জর্জরিত ছিলেন। তারপরও গনতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করেননি তারা। এ দেশের মানুষের গনতন্ত্র ও ভোটাধিকার নিয়ে লড়াই করায় ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আমরা জানি না তিনি কোন অবস্থায় আছেন। ইলিয়াস আলীর ত্যাগের কারণেই আজ আমরা গনতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেয়েছি।


শুক্রবার বাদ জুমআ সিলেটের হযরত শাহজালাল (রহ.) এর মাজারে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।
পানি সম্পদ মন্ত্রী বলেন, জিয়া পরিবার সুদীর্ঘকাল থেকে এ দেশের মানুষের জন্যই কাজ করছে, এ জন্যই এ দেশের মানুষ তাদেরকে বারবার রাষ্ট্রক্ষমতায় এনেছে। দেশের মানুষ আস্থা রেখে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে।


এখন আমাদের কাজ হলো নতুন বাংলাদেশ গড়ার। বিরোধী দলকেও চিন্তা করতে হবে এই দেশ আমার-আপনার সবার। আমরা আর এই জুলুমের যুগে ফিরে যেতে চাই না।


এ সময় মন্ত্রী সিলেটবাসীকে উদ্দ্যেশ্য করে বলেন, ইলিয়াস আলীর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। সিলেটের মানুষের মন অনেক বড়। গনতন্ত্রের ভীত যেন সিলেটে অনেক শক্তিশালী হয় সে লক্ষ্যে কাজ করতে হবে। আগামী ২ মে তারেক রহমান সিলেটে আসছেন।

তিনি বাসিনা নদীতে খাল পুন:খননের উদ্বোধন করবেন এবং নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন। আমরা সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।


মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এইচ বি বা