ছবি: ।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন’-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সিলেটের ৩নং খাদিম নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত মা’হাদুল ক্বোরআন নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় মাদ্রাসার এতিম ও শিক্ষার্থীদের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে সমাজকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
শুভ প্রতিদিন/এমকে