সিলেটে শিশু মৃ ত্যু বেড়ে ৬
সিলেটে হাম উপসর্গে শিশু মৃ ত্যু বেড়ে ৬
প্রকাশিত: ২১/০৪/২০২৬ ০৫:৩৪:০১ অপরাহ্ন
ছবি: ।
সিলেটেও বাড়ছে হাম আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা পাচ্ছে। সোমবার (২০ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।ওইদিন সকাল ৯টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্যাডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ২ বছর বয়সী শিশুর নাম সাজু। সে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকার বাসিন্দা| এনিয়ে সিলেটে হাম উপসর্গ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬ জনে। এসব তথ্য নিশ্চিত করেন ওসমানী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪৫ জনের শরীরে হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৪ জন, সুনামগঞ্জে ১৪ জন এবং সিলেটে ১০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৪১ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৯ জন, জালালাবাদ রাগিব রাবেয়া হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন, আজমিরীগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ১ জন ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, সিলেটে এখন পর্যন্ত ৬ শিশুর মৃত্যু দুঃখজনক।এরপরও সারাদেশের তুলনায় সিলেটের পরিস্থিতি তুলনামুলক ভালো রয়েছে।
বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১৫৩ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৭৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, রাগিব রাবেয়া হাসপাতালে ২ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন, পার্কভিউ হাসপাতালে ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১১ জন, জামালগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৪ জন ভর্তি রয়েছেন।
এইচ বি বা