প্রকাশিত

২৩/০৪/২০২৬ ০৩:৫৭:২৪ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

ইয়াবা কারবারি সীমা ও কামাল পাকড়াও

ইয়াবা কারবারি সীমা ও কামাল পাকড়াও

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ০৩:৫৭:২৪ অপরাহ্ন

ইয়াবা কারবারি সীমা ও কামাল পাকড়াও

সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর এলাকা থেকে এক নারীসহ ২ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করে।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরআগে বুধবার রাতে আলমপুর থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।


গ্রেফতারকৃতরা হচ্ছে, মোগলাবাজার থানাধীন আলমপুর লামাপাড়া এলাকার মৃত আফছার উদ্দিন খানের ছেলে কাওছার উদ্দিন খান কামাল ( ৪৫) ও বিমানবন্দর থানাধীন সরিষাকান্দি পূর্বপাড়া এলাকার বাবুল মিযার মেয়ে সীমা আক্তার (১৯)।



সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মঞ্জুরুল আলম এসব তথ্য জানান।



এইচ বি বা

Advertisement
Advertisement
Advertisement