প্রকাশিত

২৭/০৪/২০২৬ ০৯:৩১:৪৪ পূর্বাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

সাংবাদিক ফয়সল আলমকে সংবর্ধনা দিল গোলাপগঞ্জ প্রেসক্লাব

সাংবাদিক ফয়সল আলমকে সংবর্ধনা দিল গোলাপগঞ্জ প্রেসক্লাব

প্রকাশিত: ২৭/০৪/২০২৬ ০৯:৩১:৪৪ পূর্বাহ্ন

সাংবাদিক ফয়সল আলমকে সংবর্ধনা দিল গোলাপগঞ্জ প্রেসক্লাব

সিলেটের শতবছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি জেষ্ঠ্য সাংবাদিক ফয়ছল আলমকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান করেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব।
গতকাল শনিবার বিকেলে গোলাপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক ফয়ছল আলম সাংবাদিকতার মাধ্যমে মানুষের সেবা করেন। এলাকার জন্য কাজ করেন। সহকর্মীদের জন্য তিনি অনেক কাজ করেছেন। যে কারনে সর্বমহলে সাংবাদিক ফয়ছল আলম সমাদৃত। বিশেষ করে শতাধিক বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি নির্বাচিত হয়ে গোলাপগঞ্জের মুখ উজ্জল করেছেন তিনি।
উল্লেখ্য, ফয়ছল আলম সিলেটের স্থানীয় দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ছড়াকার এডভোকেট দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট লেখক কলামিস্ট আফতাব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক কলামিস্ট মিসবাহ উদ্দিন আহমদ, সমাজসেবী নুরুল আম্বিয়া, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির সাবেক সভাপতি ছালিকুর রহমান চৌধুরী। শুরুতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের ভূমি ও ভবনদাতা লেখক-গবেষক আনোয়ার শাহজাহান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি পিংকু দাস, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম। গোলাপগঞ্জের সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক, জাকারিয়া তালুকদার, আবুল কাশেম রুমন, ইমরান আহমদ, জাহিদ উদ্দিন, জাবেদ মাহবুব প্রমুখ।


এইচ বি বা

Advertisement
Advertisement
Advertisement