গোলাপগঞ্জে প্রবাসীদের উদ্যোগে আলোকিত হচ্ছে শেখপুর গ্রাম
প্রকাশিত: ০২/০৫/২০২৬ ১০:১৭:০০ অপরাহ্ন
ছবি: ।
সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজেদের গ্রামকে নিরাপদ ও সুন্দর করতে প্রায় অর্ধ কোটি টাকা ব্যায়ে ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের প্রবাসীদের সংগঠন শেখপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে গ্রামজুড়ে স্থাপন করা হচ্ছে ২০০টি সৌরবিদ্যুত চালিত আধুনিক স্টিটলাইট। ইতিমধ্যেই প্রথম ধাপে গ্রামের ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে এসব সোলার স্টিটলাইট বসানোর কাজ শুরু হয়েছে। পরবর্তীতে বাকিগুলো স্থাপন করা হবে। এর ফলে রাতের অন্ধকারে চলাচল যেমন সহজ হবে, তেমনি কমবে চুরি-ছিনতাইয়ের ভয়। গ্রামবাসীর জীবনমান উন্নয়নের পাশাপাশি এই আলোকসজ্জা গ্রামের সৌন্দর্যকেও বহুগুণ বাড়িয়ে দিবে। স্থানীয়রা বলছেন, প্রবাসীদের এমন দেশপ্রেম ও সেবামূলক কাজ অন্য গ্রামগুলোর জন্যও এক অনন্য দৃষ্টান্ত। শুক্রবার দুপুর ২টায় সৌর বিদ্যুৎ স্টিট লাইট প্রকল্পের উদ্বোধন দোয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শেখপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সুলেমান আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাফর ফারুক কুনু মিয়া, বিশিষ্ট মুরব্বি সাদ উদ্দিন, খলিলুর রহমান, সোহরাব আলী, শরফ উদ্দিন, রমজান আলী, জইন উদ্দিন, মজতাবুর রহমান, আব্দুর রহমান, লুৎফুর রহমান, আব্দুর রহমান, আব্দুল মুক্তাদির, শফিকুর রহমান, নাছির আহমদ, আব্দুস সালাম, ছালেক আহমদ, হাফিজ কাওছার আহমদ, জাহেদ আহমদ, মাস্টার জবরুল ইসলাম, মাস্টত আতিকুর রহমান, জিয়াউর রহমান, ওয়াহিদুর রহমান, রিজু আহমদ, রুস্তম আলী, ইলাছ মিয়া, মানিক মিয়া, চান মিয়া, সাদিকুর রহমান বলু, ছয়ফুল ইসলাম, কয়েছ আহমদ সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুভপ্রতিদিন/জাহিদ