সিলেট সীমান্তে ২ কোটি টাকার অবৈধ মালামাল আটক
সিলেট সীমান্তে ২ কোটি টাকার অবৈধ মালামাল আটক
প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ০৬:৩০:৩৮ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা প্রায় দুই কোটি টাকার পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। রোববার (৩ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। জানা গেছে, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ-জি ক্রিম, অ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট, মদ, মোটরসাইকেল এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, সুপারি ও ট্রাউজার জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলি পাথরসহ আটক করা হয়। আটক করা এসব মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৯০ লাখ আট হাজার ৭০ টাকা। লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। আটক মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এইচ বি বা