অজ্ঞাতনামা শিশু কন্যার পরিচয় খুঁজছে জালালাবাদ থানা পুলিশ
অজ্ঞাতনামা শিশু কন্যার পরিচয় খুঁজছে জালালাবাদ থানা পুলিশ
প্রকাশিত: ০৫/০৫/২০২৬ ০৪:১২:১৮ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের জালালাবাদ থানাধীন দুসকী এলাকা থেকে আনুমানিক ২ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশু কন্যাকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৫ মে ২০২৬) রাত ১২টা ৩০ মিনিটের দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুটির গায়ের রং ফর্সা, মাথায় কালো চুল এবং পরনে ছিল কালো রঙের ফুলহাতা গেঞ্জি। তবে শিশুটি তার নাম-ঠিকানা জানাতে পারছে না।
শিশুটির প্রকৃত পরিচয় শনাক্ত করে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে জালালাবাদ থানা পুলিশ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির পরিচয় সম্পর্কে অবগত থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এইচ বি বা