প্রকাশিত

১৯/০৫/২০২৬ ০৪:০৪:০৩ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

সিলেটে সুজন ডা কা ত কা রা গা রে

সিলেটে সুজন ডা কা ত কা রা গা রে

প্রকাশিত: ১৯/০৫/২০২৬ ০৪:০৪:০৩ অপরাহ্ন

সিলেটে সুজন ডা কা ত কা রা গা রে

সিলেটের দুর্ধর্ষ ডাকাত সুজন মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে জালালাবাদ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সোমবার (১৮ মে) বিকালে জালালাবাদ থানা পুলিশের একটি দল ২ নং হাটখোলা ইউনিয়নের নন্দীরগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।



গ্রেফতারকৃত ডাকাত সুজন মিয়া জালালাবাদ থানাধীন ২ নং হাটখোলা ইউনিয়নের পাইকরাজ গ্রামের আলতা ডাকাতের ছেলে।


পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুজন ডাকাত একাধিক মামলায় অভিযুক্ত। একই সাথে তার বিরুদ্ধে সাজাসহ ৯টি মামলার পরোয়ানা রয়েছে।


এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম। তিনি জানান, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত সুজন মিয়াকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন এবং সাজাসহ ৯টি মামলার পরোয়ানা রয়েছে।





এইচ বি বা

Advertisement
Advertisement
Advertisement