প্রকাশিত

০১/০৬/২০২৬ ০৭:৫১:৪১ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

পুলিশের কব্জায় ১৬২

সিলেটে পুলিশের কব্জায় ১৬২

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ০৭:৫১:৪১ অপরাহ্ন

সিলেটে পুলিশের কব্জায় ১৬২

সিলেটে বিভিন্ন অভিযোগে ১৬২ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে।


সোমবার (১ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিবার রাত ১২টা থেকে (শনিবার দিবাগত) সোমবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও গ্রেপ্তার করা হয়।



তাদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, মোবাইল চোর, সন্দেহভাজন আসামি ও মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্তও রয়েছে।



এসময় ৬৫ পিস ইয়াবা ও ৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।



এসময়ে বিভিন্ন অভিযোগে ৬৬টি যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





এইচ বি বা

Advertisement
Advertisement
Advertisement