প্রকাশিত

১২/১১/২০২৫ ১২:৫৪:০০ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

বিয়ানীবাজারে গ্যাসফিল্ডের গাছ কেটে নিলেন সিবিএ নেতা

প্রকাশিত: ১২/১১/২০২৫ ১২:৫৪:০০ অপরাহ্ন

বিয়ানীবাজারে গ্যাসফিল্ডের গাছ কেটে নিলেন সিবিএ নেতা

বিয়ানীবাজার গ্যাসফিল্ডের আবাসিক এলাকা থেকে অবৈধভাবে ৫ লাখ টাকার গাছ অবৈধভাবে কেটে নিয়েছেন এক সিবিএ নেতা। আকাশি জাতের ২২টি গাছ কেটে অন্যত্র বিক্রি করে দিয়েছেন তিনি। বিষয়টি গ্যাসফিল্ডের সবার জানা থাকলেও মুখ খুলছেন না কেউ। সূত্র জানায়, বিয়ানীবাজার পৌর এলাকাধীন খাসাড়িপাড়ায় অবস্থিত সিলেট গ্যাসফিল্ডের ২নং কূপের আবাসিক এলাকা থেকে সম্প্রতি গাছগুলো কাটা হয়। অনেকটা প্রকাশ্যে গাছগুলো কেটে নিয়ে দ্রুত তা অন্যত্র বিক্রি করে দেন তিনি। সিবিএ আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজার গ্যাসফিল্ডের প্ল্যান অপারেটার আব্দুর রহমান এতে নেতৃত্ব দেন। গাছগুলো কাটার ক্ষেত্রে তিনি কারও অনুমতি নেননি বলে জানা গেছে। আব্দুর রহমানের বিরুদ্ধে বিগত সময়ে আরও নানা অভিযোগ ওঠায় তাকে রশিদপুরে বদলি করা হয়েছিল। কিন্তু ক্ষমতাবান এই সিবিএ নেতা ফের বিয়ানীবাজার গ্যাসফিল্ড-২ এ চলে আসেন। বিয়ানীবাজার গ্যাসফিল্ড-২ এর উপ-মহা ব্যবস্থাপক আব্দুর রহমান রুমি বলেন, গাছ কাটার বিষয়ে আমি পরে জেনেছি। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাছ কাটা বড় অপরাধ। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে জানতে সিবিএ নেতা রহমানকে ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement