প্রকাশিত

২৭/০৮/২০২৬ ১২:০৫:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র অভিযান

সিলেটে ডিবির অভিযানে ইয়াবাসহ সবুর ও রুবেল আটক

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ১২:০৫:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করেছে ডিবি। 

গতকাল বুধবার ডিবির একটি টিম সিলেটের জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের দক্ষিন বিপক এলাকায় অভিযান পরিচালনা করে সবুর মিয়া (৩৩) ও মো. রুবেল মিয়াকে (২৮) আটক করে। তারা দুজনই জকিগঞ্জের দক্ষিন বিপকের বাসিন্দা। 

এ সময় তাদের দেহ তল্লাশি করে ৭০০ পিস ইয়াবা টেবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২,১০,০০০/- টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

এইচ বি বা